সব সময় সব খানে


রবিবার, আগস্ট ২৩, ২০২৬

৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, আগস্ট ২৩, ২০২৬
৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> নকীবদের শপথ গ্রহণ; ফরিদপুরের মুফতি আবু নাসির আইয়ুবীর সাফল্য অর্জন

>> গণভোটের রায় বনাম রাষ্ট্রপতি নির্বাচন: জামায়াতের অবস্থানে কি দ্বিচারিতা?

>> ফুলবাড়ীতে সীমান্তের ১৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিল বিজিবি

>> সানন্দবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ নারী আটক

>> হাতীবান্ধায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

>> মীরসরাইয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার: বিশেষ সম্মাননা পেলেন ওসি ফরিদা ইয়াসমিন

>> শীত আসার আগেই কাঞ্চনজঙ্ঘার মোহনীয় রূপে মুগ্ধ পর্যটকরা।

>> ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৩ লাখ ৩৬ হাজার টাকার মাদক জব্দ

>> হাতীবান্ধায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

>> ফরিদপুরে ওই যে বর্তমান যুগের লেটেস্ট শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ, জুতা বিতরণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপনি পড়ছেন : সারাদেশ

ইরানকে সাদা পতাকা তুলে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-08-17
ইরানকে সাদা পতাকা তুলে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

ইরানকে সাদা পতাকা তুলে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যুদ্ধ বন্ধ করতে ‘সাদা পতাকা তুলে আত্মসমর্পণ’ করার আহ্বান জানিয়েছেন। সোমবার (১৭ আগস্ট) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা অচলাবস্থায় রয়েছে। জুনে হওয়া একটি সমঝোতার আওতায় নির্ধারিত ৬০ দিনের আলোচনার সময়সীমাও শেষ হয়েছে, তবে স্থায়ী সমাধানে পৌঁছানো যায়নি।

ট্রাম্প জানান, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানোই তাঁর অন্যতম প্রধান লক্ষ্য। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (IRGC) সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি সরাসরি যোগাযোগের চ্যানেল রয়েছে।

অন্যদিকে, ইরানও কঠোর অবস্থান বজায় রেখেছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে হরমুজ প্রণালিতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। ফলে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।