নোয়াখালীতে গায়েহলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গায়েহলুদের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে পাঁচজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।