সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ৭, ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা গ্রেফতার।

>> ভাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, শোভাযাত্রা, আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা

>> কোনো দুই নম্বরি কাজ আমার আমলে কোথাও করা যাবে না - ত্রাণমন্ত্রী দুলু

>> সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

>> জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরির লক্ষ্য সরকারের: ত্রাণমন্ত্রী দুলু

>> মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী

>> আলোকিত লালমনিরহাটের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান ত্রাণমন্ত্রী দুলুর

>> বকশীগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

>> বকশীগঞ্জে ২ হাজার ৭২৬ কৃষকের হাতে কৃষক কার্ড, বিতরণ কৃষি উপকরণ সহায়তা

>> মামলা-হামলা উপেক্ষা করে রাজপথে সক্রিয়, জেলা যুবদলের সভাপতি প্রার্থী গোলাম কিবরিয়া বরাত

আপনি পড়ছেন : সারাদেশ

কলকাতায় নিহত ৫ বাংলাদেশির ৪ জনই একই পরিবারের


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-08-19
কলকাতায় নিহত ৫ বাংলাদেশির ৪ জনই একই পরিবারের

কলকাতার হোটেলে আগুন: নিহত ৫ বাংলাদেশির ৪ জনই একই পরিবারের

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক। বাংলাদেশি নিহতদের চারজন একই পরিবারের সদস্য বলে জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (১৯ আগস্ট) ভোরে কলকাতার নিউমার্কেট এলাকার একটি হোটেলে এ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় পুলিশ ও বাংলাদেশ উপহাইকমিশনের তথ্য অনুযায়ী, নিহত বাংলাদেশিদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী আফসানা শারমিন, তাঁদের ছোট ছেলে স্বর্ণাশিস দত্ত এবং দেবাশীষের শ্বশুর মো. আকরাম আলী রয়েছেন। নিহত অপর বাংলাদেশি হলেন আহমেদ বাবু।

জানা গেছে, দেবাশীষ দত্ত স্ত্রী, সন্তান ও শ্বশুরকে নিয়ে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। চিকিৎসা শেষে মঙ্গলবার কলকাতায় ফিরে একটি আবাসিক হোটেলে ওঠেন। পরদিন দেশে ফেরার কথা থাকলেও তার আগেই অগ্নিকাণ্ডের ঘটনায় তাঁদের মৃত্যু হয়।

অগ্নিকাণ্ডের ঘটনায় আহত কয়েকজন বাংলাদেশিকে চিকিৎসা দেওয়া হয়েছে। কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে এবং মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় সহযোগিতা করছে।