সব সময় সব খানে


মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

১০ অগ্রহায়ণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : সারাদেশ

নুসরাত হত্যা মামলার চূড়ান্ত রায় সোমবার


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-08-23
নুসরাত হত্যা মামলার চূড়ান্ত রায় সোমবার

নুসরাত হত্যা মামলার চূড়ান্ত রায় সোমবার

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর চূড়ান্ত রায় সোমবার (২৪ আগস্ট) ঘোষণা করবেন হাইকোর্ট।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মামলাটির শুনানি হয়েছে। গত ২৮ জুলাই থেকে টানা ১৭ কার্যদিবস শুনানি শেষে রায়ের জন্য ২৪ আগস্ট দিন ধার্য করা হয়।

মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ৬ এপ্রিল মাদরাসার ছাদে নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন ১০ এপ্রিল তিনি মারা যান। এ ঘটনায় তার ভাই মামলা করেন।

এরপর ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলায় ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেন। সেই রায়ের পর আসামিরা আপিল ও জেল আপিল করেন এবং মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর সোমবার হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে মামলাটির পরবর্তী আইনি অবস্থান স্পষ্ট হবে।