সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : সারাদেশ

সেপ্টেম্বরে তপশিল, নভেম্বরে স্থানীয় সরকার ভোট: সিইসি


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-08-27
সেপ্টেম্বরে তপশিল, নভেম্বরে স্থানীয় সরকার ভোট: সিইসি

সেপ্টেম্বরে তফসিল, নভেম্বরে স্থানীয় সরকার ভোট শুরুর লক্ষ্য: সিইসি

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য আগামী সেপ্টেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সবকিছু অনুকূলে থাকলে নভেম্বরের শেষ দিকে ভোটগ্রহণ শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান সিইসি।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। তফসিল ঘোষণার আগে আচরণবিধি সংশোধনসহ প্রয়োজনীয় কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। নির্বাচন সামগ্রী ও অন্যান্য প্রস্তুতিও রয়েছে বলে জানান তিনি।

সিইসি জানান, সেপ্টেম্বরের মধ্যে তফসিল দেওয়া গেলে বছরের শেষ দিকে কিছু ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজন করা সম্ভব হতে পারে। তবে ভোটের সময় নির্ধারণের ক্ষেত্রে স্কুলের বার্ষিক পরীক্ষা, দুর্গাপূজাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করতে হবে।

ইসি জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে আইনগত সময়সীমাও বিবেচনায় নেওয়া হচ্ছে। বিশেষ করে যেসব ইউনিয়ন পরিষদের নির্বাচন আগে আয়োজনের প্রয়োজন, সেগুলোকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তবে চূড়ান্ত ভোটের তারিখ এখনো ঘোষণা করা হয়নি। পরীক্ষা, উৎসব ও অন্যান্য বাস্তব পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন কমিশন পরবর্তী সময়ে সময়সূচি চূড়ান্ত করবে।

সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনও নিরপেক্ষ, স্বাধীন ও বিশ্বাসযোগ্যভাবে আয়োজন করতে চায় কমিশন। ভোটারদের অধিকার নিশ্চিত করাই নির্বাচনের অন্যতম প্রধান লক্ষ্য বলেও জানান তিনি।