সব সময় সব খানে


সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

৯ অগ্রহায়ণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : সারাদেশ

প্রতিশ্রুতি থেকে সরে উল্টো পথে হাঁটছে সরকার


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-09-17
প্রতিশ্রুতি থেকে সরে উল্টো পথে হাঁটছে সরকার

প্রতিশ্রুতি থেকে সরে উল্টো পথে হাঁটছে সরকার

দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরকার সরে গিয়ে উল্টো পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে। প্রবাসীদের শুধু ‘রেমিট্যান্স যোদ্ধা’ হিসেবে উল্লেখ করলেই দায়িত্ব শেষ হয় না; তাদের অধিকার নিশ্চিত করাও সরকারের দায়িত্ব।

তিনি আরও বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারে যাতে আবারও অচলাবস্থা তৈরি না হয়, সে জন্য শ্রমবাজারের সিন্ডিকেট ভাঙতে হবে। পাশাপাশি জনগণের স্বার্থবিরোধী আইন ও উদ্যোগের বিষয়ে সংসদ ও সংসদের বাইরে কথা বলার কথাও জানান তিনি।

স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার সীমিত করার কোনো উদ্যোগ নেওয়া হলে তা মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন জামায়াত আমির।

এ ছাড়া ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে তিনি বলেন, কোনো আইন যদি জনগণের মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়, সেটিও গ্রহণযোগ্য নয়।

তার বক্তব্যে প্রবাসীদের ভোটাধিকার, শ্রমবাজার এবং মতপ্রকাশের স্বাধীনতাসহ বিভিন্ন বিষয়ে সরকারের নীতি ও পদক্ষেপ নিয়ে আপত্তির বিষয়গুলো উঠে আসে।