সব সময় সব খানে


সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

৯ অগ্রহায়ণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : সারাদেশ

নতুন বাংলাদেশের পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-09-20
নতুন বাংলাদেশের পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী

নতুন বাংলাদেশের পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা ও সরকারের বিভিন্ন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভাষণে সরকারের চলমান সংস্কার কার্যক্রম, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং ‘নতুন বাংলাদেশ’ গঠনের লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে নাগরিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়েও বক্তব্য দিতে পারেন তিনি।

সফরকালে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকেরও কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ, আঞ্চলিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক শান্তি ও উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।

এ ছাড়া জাতিসংঘের বিভিন্ন উচ্চপর্যায়ের অনুষ্ঠানে টেকসই উন্নয়ন, বৈশ্বিক সহযোগিতা ও উন্নয়নশীল দেশগুলোর অংশগ্রহণ নিয়েও বাংলাদেশের অবস্থান তুলে ধরার সম্ভাবনা রয়েছে।