সব সময় সব খানে


সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

৯ অগ্রহায়ণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : সারাদেশ

দুআর বোন এলো, ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-09-20
দুআর বোন এলো, ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

বলিউড তারকা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন ফের বাবা-মা হয়েছেন। ১৯ সেপ্টেম্বর তাদের ঘরে এসেছে দ্বিতীয় সন্তান—এক কন্যাশিশু। ফলে তাদের প্রথম সন্তান দুয়া এবার বড় বোন হলো।

সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ পোস্টের মাধ্যমে সুখবরটি জানিয়েছেন রণবীর ও দীপিকা। পোস্টে নবজাতকের ছোট্ট পায়ের ছাপের ছবি দিয়ে লেখা ছিল ‘ওয়েলকাম বেবি গার্ল’, সঙ্গে জন্মতারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬ এবং দুয়া, দীপিকা ও রণবীরের নাম উল্লেখ করা হয়। তবে এখনো মেয়ের নাম প্রকাশ করেননি তারা।

এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে প্রথম কন্যাসন্তান দুয়ার জন্ম হয়। এবার প্রায় দুই বছর পর পরিবারে নতুন সদস্যের আগমন ঘটল। খবর প্রকাশের পর বলিউডের সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে রণবীর-দীপিকাকে শুভেচ্ছা জানাচ্ছেন।

উল্লেখ্য, রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন ২০১৮ সালের নভেম্বরে ইতালির লেক কোমোতে বিয়ে করেন।