ফরিদপুরের ভাঙ্গায় তামান্না আক্তার মৌ (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে ভাঙ্গা পৌরসদরের চন্ডিদাসদী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত তামান্না আক্তার মৌ পার্শ্ববর্তী নগরকান্দা থানার চরযশোরদী ইউনিয়নের রামেরচর গ্রামের আতিয়ার রহমানের মেয়ে এবং ভাঙ্গার পৌর সদরের চন্ডিদাসদী গ্রামের মৃত ডা. ওয়াদুদের ছেলে শাখাওয়াত হোসেনের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে তামান্নাকে ঘরের দরজা বন্ধ অবস্থায় তার স্বামী দেখতে পেয়ে ডাকাডাকি করতে থাকে, ভিতর থেকে কোন সারা না দেওয়ায় বা দরজা না খোলায় পরে তার স্বামী এবং আশেপাশের স্থানীয়রা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তাকে উদ্ধার করে ভাঙ্গা গ্রীন প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে।
ঘটনা স্থলের পার্শ্ববর্তী বাড়ির একাধিক ব্যক্তি জানান, ওরা একটি শিক্ষিত ও ভদ্র পরিবার। তবে গৃহবধূ তামান্না কে প্রায় সময়ই একটা গম্ভীর গম্ভীর ভাব, দেখলে মনে হতো যেন একজন মানুষিক রুগী হবে। মানুষিক কোন রোগ বা সমস্যার কারণে হয়তো আত্মহত্যা করতে পারেন বলে জানান তারা।
এ বিষয়ে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।