সব সময় সব খানে


সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

৯ অগ্রহায়ণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : সারাদেশ

ভুল করে গাজার স্পষ্ট ছবি প্রকাশ, ফাঁস ইসরায়েলি সেনাঘাঁটির গোপন চিত্র


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-09-26
ভুল করে গাজার স্পষ্ট ছবি প্রকাশ, ফাঁস ইসরায়েলি সেনাঘাঁটির গোপন চিত্র

ইসরায়েলের সরকারি ম্যাপিং ওয়েবসাইটে ভুলবশত গাজার উত্তরাঞ্চলের কিছু এলাকার স্পষ্ট স্যাটেলাইট ছবি প্রকাশের ঘটনা সামনে এসেছে। একই সঙ্গে ওই ছবিতে ইসরায়েলি সেনাদের কয়েকটি সামরিক অবস্থানের চিত্রও দেখা যায়।

প্রতিবেদন অনুযায়ী, ২১ সেপ্টেম্বর ওপেন-সোর্স ইন্টেলিজেন্স নিয়ে কাজ করা এক্সের এক ব্যবহারকারী বিষয়টি প্রথম শনাক্ত করেন। এর আগে গাজার এসব এলাকার স্যাটেলাইট ছবি সাধারণত ঝাপসা রাখা হতো।

ঘটনাটি নজরে আসার পর অল্প সময়ের মধ্যেই ছবিগুলো ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয় এবং পরবর্তীতে একই এলাকার ঝাপসা ছবি দেখা যায়। তবে এর আগেই প্রকাশিত ছবিগুলো সংরক্ষণ করা হয়েছিল।

প্রকাশিত ছবিতে উত্তর গাজার বেইত লাহিয়া ও বেইত হানুনসহ কয়েকটি এলাকার ধ্বংসের চিত্র দেখা যায়। পাশাপাশি গাজার বাফার জোনের ভেতরে ইসরায়েলি সেনাদের অন্তত ১১টি সামরিক অবস্থানের ছবিও শনাক্ত হওয়ার কথা জানিয়েছে বিভিন্ন প্রতিবেদন।

ইসরায়েলের সামরিক বাহিনী বিষয়টি পর্যালোচনা করছে বলে জানিয়েছে। তবে ছবিগুলো অনিচ্ছাকৃতভাবে প্রকাশ হয়েছিল কি না, নাকি এটি কোনো নীতিগত পরিবর্তনের অংশ—তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।