সব সময় সব খানে


সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

৯ অগ্রহায়ণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : সারাদেশ

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, গঠনের ঘোষণা


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-09-26
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, গঠনের ঘোষণা

পুলিশে নতুন সাইবার সিকিউরিটি ইউনিট, থাকবে বিভাগ-জেলা পর্যায়ে

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের অধীনে আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে। আগামী সপ্তাহে নতুন এই ইউনিট গঠনের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন ইউনিটের কার্যক্রম দেশের সব মেট্রোপলিটন এলাকা, বিভাগ ও জেলা পর্যায়ে বিস্তৃত থাকবে। থানা ও জেলা পর্যায়ে সাইবার নিরাপত্তা কার্যক্রম পরিচালনার জন্য আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হবে।

এ ছাড়া পুলিশ সদর দপ্তর ও বিভাগীয় পর্যায়ে বড় আকারের ডিজিটাল ফরেনসিক ল্যাবসহ প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তার ব্যবস্থা করা হবে। জটিল সাইবার অপরাধের বিষয়গুলো কেন্দ্রীয় পর্যায়ে এবং স্থানীয়ভাবে বিশ্লেষণযোগ্য বিষয়গুলো সংশ্লিষ্ট পর্যায়েই মোকাবিলা করা হবে বলে জানান তিনি।

নতুন ইউনিটের সাংগঠনিক কাঠামো তৈরির অংশ হিসেবে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার একটি পদ সৃষ্টির কথাও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সাইবার স্পেসকে কেন্দ্র করে অপরাধের ধরন ও পরিধি বাড়ায় এসব অপরাধ মোকাবিলায় বিশেষায়িত সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।