সব সময় সব খানে


সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

৯ অগ্রহায়ণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : সারাদেশ

সালমান মুক্তাদিরের অভিযোগকে ‘ঢালাও’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-09-27
সালমান মুক্তাদিরের অভিযোগকে ‘ঢালাও’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সালমান মুক্তাদির যে ঢালাও অভিযোগ করেছেন, তার কোনো ভিত্তি পাওয়া যায়নি। তিনি জানান, নির্দিষ্ট অভিযোগ ও মামলা করা হলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্রাথমিক তদন্তে স্টুডিওটি যে এলাকায় অবস্থিত সেখানে জমির দখল-বেদখলকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের তথ্য পাওয়া গেছে। ওই বিরোধের জেরেই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত করতে আরও তদন্ত প্রয়োজন।

এর আগে সালমান মুক্তাদির সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিওতে তার স্টুডিওতে হামলা, ভাঙচুর ও মালামাল নেওয়ার অভিযোগ করেন। তিনি এ ঘটনায় বিএনপির লোকজন জড়িত থাকার অভিযোগও তোলেন। তবে তার অভিযোগের বিষয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে এবং কয়েকজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।