সব সময় সব খানে


সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

৯ অগ্রহায়ণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : সারাদেশ

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় ৩ জন গ্রেফতার: ডিএমপি


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-09-27
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় ৩ জন গ্রেফতার: ডিএমপি

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় ৩ জন গ্রেফতার: ডিএমপি

রাজধানীর ইসিবি চত্বরের পাশে দক্ষিণ মানিকদীর নিউ গিনি প্রপার্টিজ এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এ তথ্য জানিয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে নিউ গিনি প্রপার্টিজ এলাকায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় সালমান মুক্তাদিরের নির্মাণাধীন স্টুডিও ‘ব্রাউনফিশ’-সহ আশপাশের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। স্টুডিওর ক্যামেরা, আসবাব ও অন্যান্য সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানা গেছে।

ডিএমপির ক্যান্টনমেন্ট জোনের সহকারী পুলিশ কমিশনার নাজমুল আলম জানান, ঘটনাটি মূলত নিউ গিনি প্রপার্টিজের সঙ্গে পাশের জমির মালিকের বিরোধের জের ধরে ঘটেছে। পুলিশের দাবি, সালমান মুক্তাদিরের স্টুডিও হামলার মূল লক্ষ্য ছিল না; বিরোধের মধ্যে স্টুডিওটি অবস্থান করায় সেটিও ভাঙচুরের শিকার হয়।

ঘটনার সঙ্গে চাঁদাবাজির কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি বলেও জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আটক ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধারের কথাও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি।