সব সময় সব খানে


সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

৯ অগ্রহায়ণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : সারাদেশ

সব দুর্যোগ কাটিয়ে স্বাভাবিক হয়েছে জ্বালানি সরবরাহ


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-09-27
সব দুর্যোগ কাটিয়ে স্বাভাবিক হয়েছে জ্বালানি সরবরাহ

সব দুর্যোগ কাটিয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক: জ্বালানিমন্ত্রী

দেশে জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হয়েছে এবং বর্তমানে সঠিকভাবে জ্বালানি দেশে আসছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে তেল ও গ্যাসের সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটে। এ পরিস্থিতিতে বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহ করতে কিছুটা সময় লেগেছে। এর মধ্যে জ্বালানি কেনার পরও তা দেশে আনা সম্ভব না হওয়া এবং ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউতে আগুন লাগার ঘটনাও সরবরাহে প্রভাব ফেলে।

তিনি জানান, এসব জটিলতা কাটিয়ে বর্তমানে জ্বালানি সরবরাহের লাইন স্বাভাবিক করা হয়েছে। দেশে জ্বালানি আসছে এবং সরবরাহের সময়সূচিও ঠিক করা হয়েছে।

জ্বালানি সরবরাহে সাময়িক বিঘ্নের কারণে মানুষের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, জনগণের কষ্ট কমাতে বিকল্প উৎস খোঁজা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী জ্বালানি আমদানির ব্যবস্থা করা হয়েছে।

মন্ত্রী আশা প্রকাশ করেন, ভবিষ্যতে নতুন কোনো দুর্ঘটনা বা বড় ধরনের জটিলতা না হলে দেশে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে।