সব সময় সব খানে


সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

৯ অগ্রহায়ণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : সারাদেশ

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-09-27
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে শাহরিয়ার এবং অন্য তিনজন হলেন মো. মামুন, আসলাম ও মুন্না। এর আগে হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে মূল পরিকল্পনাকারী শাহরিয়ারকে রাজধানীর বেইলি রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে এলাকার অন্য জমির মালিকদের বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক বক্তব্য অনুযায়ী, ঘটনাটি মূলত জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হয়েছে এবং সালমান মুক্তাদিরের স্টুডিও আলাদাভাবে লক্ষ্যবস্তু ছিল কি না, তা তদন্তের বিষয়।

এর আগে শনিবার রাতে ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজ এলাকায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে সালমান মুক্তাদিরের স্টুডিওসহ আশপাশের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর সালমান মুক্তাদির স্টুডিওর ক্ষয়ক্ষতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।