সব সময় সব খানে


সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

৯ অগ্রহায়ণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : সারাদেশ

ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, কূটনীতির মাধ্যমে সমাধান চায় তেহরান


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-09-28
ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, কূটনীতির মাধ্যমে সমাধান চায় তেহরান

ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, কূটনীতিতেই সমাধান চায় তেহরান

ইরান-যুক্তরাষ্ট্র চলমান উত্তেজনার মধ্যে তেহরানের দেওয়া সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রস্তাব প্রত্যাখ্যানের পরও দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা চালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরান মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে একটি প্রস্তাব দেয়। এতে হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং পারমাণবিক বিষয়ে আলোচনা শুরুর কথা বলা হয়। এর বিনিময়ে ইরান মার্কিন নৌ অবরোধ শিথিল, কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুদ্ধবিরতির মতো বিষয় সামনে এনেছে।

ট্রাম্প শনিবার ইরানের প্রস্তাব প্রত্যাখ্যানের কথা জানান। তবে পরদিন তিনি বলেন, চলতি সপ্তাহে ইরানের সঙ্গে আরও পরোক্ষ আলোচনা হতে পারে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তেহরান কূটনীতির মাধ্যমে সমাধানের জন্য প্রস্তুত রয়েছে।

এর আগে ইরান জানিয়েছিল, যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমালে এবং ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ তুলে নিলে হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে আলোচনা করা যেতে পারে।

এদিকে দুই দেশের অবস্থানের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে এখনও মতপার্থক্য রয়েছে। ফলে কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানো সম্ভব হবে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে নজর রয়েছে।