সব সময় সব খানে


সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

৯ অগ্রহায়ণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : সারাদেশ

মধ্যরাতে হঠাৎ ছাপাখানায় শিক্ষামন্ত্রী


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-09-29
মধ্যরাতে হঠাৎ ছাপাখানায় শিক্ষামন্ত্রী

মধ্যরাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী, যাচাই করলেন পাঠ্যবইয়ের মান

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপার অগ্রগতি ও গুণগত মান সরেজমিনে দেখতে সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর রাজধানীর ছয়টি ছাপাখানা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে, পরিদর্শনের সময় মন্ত্রী ছাপাখানাগুলোতে পাঠ্যবই মুদ্রণের বিভিন্ন ধাপ পর্যবেক্ষণ করেন। পাশাপাশি বইয়ে ব্যবহৃত কাগজের মান, ছাপার গুণগত মান এবং নির্ধারিত স্পেসিফিকেশন অনুসরণ করা হচ্ছে কি না, তা যাচাই করেন।

এ সময় তিনি প্রস্তুত করা বইয়ের নমুনা কপিও পরীক্ষা করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে বই ছাপার অগ্রগতি ও মান নিয়ে কথা বলেন।

এনসিটিবি সূত্রে জানা গেছে, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য ৩০ কোটি ৯২ লাখের বেশি পাঠ্যবই ছাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের আগেই এসব বই শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

নতুন শিক্ষাবর্ষের শুরুতে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই পৌঁছে দিতে মুদ্রণকাজ দ্রুত এগিয়ে নেওয়ার পাশাপাশি বইয়ের নির্ধারিত মান নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।