সব সময় সব খানে


বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

১২ অগ্রহায়ণ ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : সারাদেশ

ভাঙ্গায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত


ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

eshomoy.com || 2026-10-10
ভাঙ্গায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের দিকনির্দেশনায় এবং ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব মোল্লার তত্ত্বাবধানে ফরিদপুরের ভাঙ্গায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বিকেল ৫টায়  ভাঙ্গা উপজেলার ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী থানারোড সংলগ্ন কিন্ডারগার্টেন হলরুমে ৯নং নং ওয়ার্ড কর্মীসভার আয়োজন করা হয়।

ভাঙ্গা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি প্রার্থী নার্গিস আক্তারের সভাপতিত্বে এবং সাবেক কমিশনার পারুলি আক্তারের  সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাহাবুবা  আক্তার,  ঋতু আক্তার ,পারভিন আক্তার, মাকসুদ আক্তার, ডালিয়া আক্তারসহ এলাকার মহিলা দলের নেতৃবৃন্দ।

এ সময় আর বক্তব্য দেন  বিএনপি নেতা আলীয়াজ্জামান লাভলু, আলম মুন্সী, হাফিজুর রহমান সহ  এলাকার বিএনপির নেতৃবৃন্দ। 

কর্মীসভায় উপজেলার কাপুড়িয়া সদরদী ৯ নং ওয়ার্ডের   বিভিন্ন ওয়ার্ড থেকে আগত শত শত মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে মহিলা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।