সব সময় সব খানে


বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

১২ অগ্রহায়ণ ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : সারাদেশ

রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা জানাল আরব লীগ


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-10-11
রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা জানাল আরব লীগ

রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা জানাল আরব লীগ

সৌদি আরবের রিয়াদ ও আবহা বিমানবন্দরে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে আরব লীগ। বেসামরিক বিমান চলাচল স্থাপনায় হামলাকে গুরুতর নিরাপত্তাঝুঁকি হিসেবে উল্লেখ করে সংস্থাটি এ ধরনের কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রকাশিত এক বিবৃতিতে আরব লীগ জানায়, সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় হতাহতের ঘটনা ঘটেছে এবং স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে।

সংস্থাটি বলেছে, বিমানবন্দরের মতো বেসামরিক স্থাপনায় হামলা যাত্রী, কর্মী ও সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলে। এ ধরনের কর্মকাণ্ড সৌদি আরবের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতিমালার পরিপন্থী।

বিবৃতিতে সৌদি আরবের নিরাপত্তা, স্থিতিশীলতা ও সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে আরব লীগ। একই সঙ্গে দেশটির নাগরিক ও সেখানে বসবাসরত মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এদিকে, ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আরেকটি হামলায় সৌদি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ধারাবাহিক হামলার ঘটনায় আঞ্চলিক নিরাপত্তা ও বেসামরিক বিমান চলাচল নিয়ে উদ্বেগ বাড়ছে।