সব সময় সব খানে


বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

১২ অগ্রহায়ণ ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : সারাদেশ

ঢাকার ৩২ রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে চলবে বাস, ফিরবে সড়কে শৃঙ্খলা


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-10-11
ঢাকার ৩২ রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে চলবে বাস, ফিরবে সড়কে শৃঙ্খলা

সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার ৩২ রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে চলবে বাস

রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ৩২টি বাস রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিকভাবে আগামী সাত কার্যদিবসের মধ্যে দুটি রুটে এ ব্যবস্থা চালুর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে পুরো কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

গত ৮ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় বাস রুট পুনর্বিন্যাস ও গণপরিবহন ব্যবস্থাপনায় পরিবর্তন আনার বিষয়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, ঢাকায় অনুমোদিত ৪১৮টি বাস রুটের মধ্যে বর্তমানে ৯৮টি রুট সচল রয়েছে। বিদ্যমান রুটগুলো পুনর্বিন্যাস করে ৩২টি রুটে আনার পরিকল্পনা করা হয়েছে। নতুন ব্যবস্থায় প্রতিটি রুটে নির্দিষ্ট একটি কোম্পানির অধীনে বাস পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, বাস চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করতে নির্ধারিত স্টপেজে যাত্রী ওঠানো-নামানো, কাউন্টারভিত্তিক টিকিট ও ই-টিকিটিং ব্যবস্থা চালু করা হবে। পাশাপাশি প্রতিটি বাসে জিপিএস ট্র্যাকার স্থাপনের মাধ্যমে বাসের চলাচল পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া বাসের ফিটনেস, চালকের আচরণ ও আইন মেনে চলার বিষয়েও সংশ্লিষ্ট কোম্পানিকে দায়িত্ব নিতে হবে। যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানো-নামানো বন্ধ করতে নির্ধারিত বাস স্টপেজ উন্নয়নের পরিকল্পনাও রয়েছে।

রাজধানীর সড়কে চলাচলকারী ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও জীর্ণ বাস মেরামতের জন্য মালিকদের দুই মাস সময় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় মেরামত না করা বাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

সংশ্লিষ্টদের আশা, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বাস চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যাত্রীসেবার মান উন্নয়ন এবং সড়কে প্রতিযোগিতাজনিত বিশৃঙ্খলা কমাতে সহায়ক হবে। তবে এর কার্যকারিতা নির্ভর করবে সঠিক বাস্তবায়ন, নিয়মিত তদারকি ও আইন প্রয়োগের ওপর।