গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গীর চেরাগআলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল নামে একটি ওষুধ কারখানায় আগুন লাগার খবর পাওয়া যায়।
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে স্থানীয় ইউনিটের পাশাপাশি আশপাশের স্টেশন থেকেও অতিরিক্ত ইউনিট পাঠানো হয়েছে।
তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, এতে হতাহতের ঘটনা ঘটেছে কি না এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের সর্বশেষ তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।