সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

২৯ আশ্বিন ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে কাদাই যমুনা সেতু দাখিল মাদ্রাসার এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

>> নোয়াখালীতে যুবদল নেতা দিদারের বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি ও দখলের অভিযোগ

>> নারীদের উপেক্ষা করে একটা দেশ, সমাজ কখনোই উন্নতি করতে পারেনা: এমপি বাবুল

>> নারীদের উপেক্ষা করে একটা দেশ, সমাজ কখনোই উন্নতি করতে পারেনা: এমপি বাবুল

>> কাবাডিতে দেশসেরা হাতীবান্ধার মেয়েরা, আনন্দ শোভাযাত্রায় উদ্‌যাপন

>> ভাঙ্গায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

>> হাতীবান্ধায় প্রকৌশলী আকতার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: পাল্টা অভিযোগে সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিদের উপর

>> হাসপাতালে পেয়েও ফিরিয়ে নেওয়া হলো না শিলুকে, ফের নিখোঁজ ১৬ বছরের কিশোরী

>> ফরিদপুরের ভাঙ্গায় ৮৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ: পুড়িয়ে ধ্বংস

>> ফরিদপুরের ভাঙ্গায় ৮৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ: পুড়িয়ে ধ্বংস

আপনি পড়ছেন : সারাদেশ

১২ সাবেক উপদেষ্টার বিবৃতি: ড. ইউনূসকে হয়রানির নিন্দা


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-10-14
১২ সাবেক উপদেষ্টার বিবৃতি: ড. ইউনূসকে হয়রানির নিন্দা

ড. ইউনূসকে হয়রানি ও অপপ্রচারের নিন্দা ১২ সাবেক উপদেষ্টার

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি, অনলাইনে অপপ্রচার এবং শারীরিক হুমকির অভিযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ওই সরকারের ১২ জন সাবেক উপদেষ্টা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তাঁরা এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে সাবেক উপদেষ্টারা বলেন, ড. মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে চলমান হয়রানি, অনলাইনে অপপ্রচার ও উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণের ঘটনায় তাঁরা গভীর ক্ষোভ প্রকাশ করছেন। তাঁদের মতে, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং সাবেক অন্তর্বর্তী সরকারের বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের সংস্কার ও মর্যাদা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাকে অপপ্রচার ও বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ডের মাধ্যমে নস্যাৎ করা উচিত নয়। তাঁরা এ ধরনের তৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানান।

বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সাবেক উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, মুহাম্মদ ফাওজুল কবির খান, সি আর আবরার, আসিফ নজরুল, আদিলুর রহমান খান, জাহাঙ্গীর আলম চৌধুরী, সাখাওয়াত হোসেন, ফারুক-ই-আজম, ফরিদা আখতার, শারমিন এস মুরশিদ, মোস্তফা সরয়ার ফারুকী ও সৈয়দা রিজওয়ানা হাসান।