সব সময় সব খানে


রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, নভেম্বর ৮, ২০২৬
২৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : সারাদেশ

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পালিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-11-07
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পালিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পালিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আলোচনা সভা ও নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতির বাণী পাঠ করে শোনানো হয়।

আলোচনা সভায় হাইকমিশনের মিনিস্টার (প্রেস) সাইদুর রহমান ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং গণতান্ত্রিক সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিনের ঘটনাপ্রবাহ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাজনৈতিক ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত।

এ সময় বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। পারস্পরিক সম্মান, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও অর্থবহ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।