সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : হবিগঞ্জ

১৪৪ ধারা ভেঙে গ্রামবাসীর সংঘর্ষে নিহত ২, আহত শতাধিক


টিপু সুলতান জাহাঙ্গীর

eshomoy.com || 2025-07-08
১৪৪ ধারা ভেঙে গ্রামবাসীর সংঘর্ষে নিহত ২, আহত শতাধিক

হবিগঞ্জের নবীগঞ্জে ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছেন কয়েকটি গ্রামের মানুষ। ১৪৪ ধারা ভেঙে চলা এ সংঘর্ষে নিহত হয়েছেন ২ জন, আহত হয়েছেন আরো শতাধিক। এ সময় বেশকিছু ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেয়া অভিযোগও পাওয়া গেছে। সোমবার (৭ জুলাই) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ৪ ঘণ্টা সংঘর্ষ চলে।


নিহতরা হলেন, পূর্ব তিমিরপুর গ্রামের ফারুক মিয়া (৪৫) ও আনমনু গ্রামের লিমন মিয়া (৩০)। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ জুলাই আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার তিমিরপুর ও আনমনু গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর জেরে আজ বিকেলে আনমনু ও তিমিরপুর গ্রামবাসী দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।


পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুনরায় সংঘর্ষ এড়াতে উপজেলা প্রশাসন পুরো শহরে জারি করে ১৪৪ ধারা। কিন্তু ১৪৪ ধারা ভেঙে আবারো সংঘর্ষে জড়ায় দুই গ্রামবাসী। এ সময় আশপাশের কয়েকটি গ্রামের লোকজনও সংঘর্ষে অংশ নেয়।


ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় পুরো শহর। ৫০টির বেশি ব্যবসাপ্রতিষ্ঠান, বেসরকারি হাসপাতাল ভাংচুর ও লুটপাট শেষে আগুন দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।


নবীগঞ্জ থানার ওসি কামরুজ্জামান জানান, পুলিশ ও সেনাবাহিনী প্রায় দীর্ঘক্ষণ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী ৪ জনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেন।