সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : হবিগঞ্জ

অবৈধ বালু উত্তোলনে জামায়াতের সভাপতিকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত


হবিগঞ্জ প্রতিনিধি

eshomoy.com || 2025-09-03
অবৈধ বালু উত্তোলনে জামায়াতের সভাপতিকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত

হবিগঞ্জের বাহুবলে জামায়াতে ইসলামীর সভাপতির দ্বারা ফসিল জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে সম্প্রতি উপজেলার জনসাধারণের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। সচেতন নাগরিকদের জেলা প্রশাসক বরাবর অভিযোগের পরিপেক্ষিতে মঙ্গলবার বিকালে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বড়গাঁও গ্রামে অভিযান পরিচালনা করে ভাদেশ্বর ইউনিয়ন জামাতের সভাপতি নুরুল হককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং জব্দ করা হয় ৫০০ ঘনফুট বালু। জব্দ করা বালু স্পটে প্রকাশ্যে নিলামের মাধ্যমে বিক্রি করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে বাহুবল মডেল থানার একদল পুলিশ। 

জানা গেছে, নুরুল হক জামায়াতের প্রভাব দেখিয়ে নিয়ম-নীতির তোয়াক্কা না করে কৃষি জমির উপরিভাগের মাটি কর্তন ও খনন করে বালু উত্তোলন করছেন। নুরুল হক ভাদেশ্বর ইউনিয়নের বড়গাঁও গ্রামের বাসিন্দা। 

বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম বলেন, ফসলি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুসারে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে। কৃষিজমির মাটি কর্তন ও কৃষি জমি থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।