সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে শিক্ষকদের "অ্যাপ্লিকেশন টু দ্যা চিপ অ্যাডভাইজার" কর্মসূচি পালন


মো:সোহেল রানা,ঠাকুরগাঁও প্রতিনিধি:

eshomoy.com || 2024-10-23
ঠাকুরগাঁওয়ে শিক্ষকদের

৩২ বছরের বৈষম্য অবসান কল্পে এমপিও ভুক্তি দাবিতে ঠাকুরগাঁওয়ে শান্তিপূর্ণ মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে "অ্যাপ্লিকেশন টু দ্যা চিপ অ্যাডভাইজার" কর্মসূচি পালন করা হয়েছে।

আজ দুপুরে শহরের চৌরাস্তায় এ কর্মসূচি পালন করে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন ঠাকুরগাঁও জেলা শাখার নেতাকর্মীরা।

গত ১৭ অক্টোবর ঢাকায় লং মার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশের অতর্কিত হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে  বক্তারা বলেন, আমরা ৩২ বছরের বৈষম্যের স্বীকার হয়ে অতি মানবেতর জীবন-যাপন করছি। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা নিয়োগপ্রাপ্ত হয়েও মাস শেষে আমরা বেতন ভাতা পাই না। তৎকালীন শিক্ষামন্ত্রী আশার বাণী দিলেও সেটি এখনও আশায় রয়ে গেছে। অত্যন্ত সীমিত বেতন ভাতা দিলেও সে বেতন বছরের পর বছর বকেয়া পরে থাকে। পরিশেষে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের মাধ্যমে বৈষম্য বিরোধী সরকারের কাছে বেসরকারি অনার্স মাস্টার্স কলেজের অবহেলিত সকল শিক্ষক-শিক্ষিকাদের এমপিও ভুক্ত করণের জোর দাবি জানান বক্তারা।

ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে এমপিও চাই, এমপিও চাই এই শ্লোগানে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে সমবেত হয়ে তাদের দাবিগুলো নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।