সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : ঠাকুরগাঁও

স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে স্মার্ট শিক্ষক হতে হবে---এমপি মাজহারুল ইসলাম


মো:সোহেল রানা,ঠাকুরগাঁও প্রতিনিধি:

eshomoy.com || 2024-05-28
স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে স্মার্ট শিক্ষক হতে হবে---এমপি মাজহারুল ইসলাম

ঠাকুরগাঁও -২ আসনের সাংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়বেন, স্মার্ট নাগরিক হবে, শিক্ষকদেরকে ও স্মার্ট হতে হবে। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হত না। ছাত্রছাত্রীদের মাঝে পড়াশুনার পাশাপাশি স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান। 

তিনি গতকাল সোমবার বিকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ সভাকক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা শিক্ষা অফিস এর আয়োজনে “শিশু বান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এ কথা বলেন। শিক্ষা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফছানা কাওছার এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী শাহরীয়ার, উপজেলা শিক্ষা অফিসার অতুল কুমার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ নাসিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: জুলফিকার আলী, সাংবাদিক রমজান আলী, রাজিউর রহমান, আব্দুস সবুর, জানে আলম, নইমুল ইসলাম নায়ুম, মোতাল্লিব সম্রাট সহ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম, প্রধান শিক্ষকদের মধ্যে বজলুর রহমান, আবু সালেহ প্রমুখ।