সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : লালমনিরহাট

সরকারি খাদ্য গুদামের চাল চুরির ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন


লালমনিরহাট প্রতিনিধি

eshomoy.com || 2024-10-10
সরকারি খাদ্য গুদামের চাল চুরির ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী সরকারি খাদ্য গুদাম থেকে ৩৫০ মেঃ টন চাল চুরির ঘটনায় খাদ্য গুদামের কর্মকর্তা ফেরদৌস আলম ও কর্মচারী,লেবারসহ কতিপয় অসাধু ব্যবসায়ীর শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় সচেতন নাগরিক। 

মঙ্গলবার দুপুরে স্থানীয় সচেতন নাগরিক সমাজের ব্যানারে উপজেলার ভোটমারী খাদ্য গুদামের সামনে ঘন্টাব্যাপী এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য দেন, শহিদ সারওয়ারদি, আব্দুল আউয়াল, মোমছেদুল খান বুলবুল ও রিযাদ হোসেন। 

উল্লেখ্য ,ভোটমারী খাদ্য গুদাম থেকে প্রায় ৩৫০ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলমকে গত শনিবার হাতীবান্ধার দইখাওয়া এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করেছেন থানা পুলিশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

এর আগে তিনি গত বৃহস্পতিবার ভোরে ২৫টি ট্রলিযোগে গুদাম থেকে চাল সরিয়ে ফেলেন। যার মূল্য সাড়ে তিন কোটি টাকা। পরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা খাদ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শুক্রবার গুদামে অভিযান পরিচালনা শুরু করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম। এ সময় উপজেলার চলবলা ইউনিয়নের সুকানদিঘী এলাকার সুটার চালকল মালিক একরামুল হকের গুদাম থেকে ৩০ টন ওজনের ৬০০ বস্তা চাল উদ্ধার হলেও গুদাম মালিক একরামুল হক জানান চাল গুলো স্থানীয় চাল ব্যবসায়ী সফিকুল তার প্রসেসিং মিলে সুটার করতে দিয়েছেন, পরে তাকে অনেক ফোন করলেও মিলে আসেনি।