সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : লালমনিরহাট

লালমনিরহাটে জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট উপলক্ষে আগামী মঙ্গলবার আসবেন মির্জা ফখরুল।


মোঃ বিপুল ইসলাম, স্টাফ রিপোর্টার।

eshomoy.com || 2024-11-08
লালমনিরহাটে জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট উপলক্ষে আগামী মঙ্গলবার আসবেন মির্জা ফখরুল।

লালমনিরহাটে প্রতিবারের ন্যায় এবারও  জেলা বিএনপি'র আয়োজনে বড়বাড়ী শহীদ আবুল কাশেম কলেজ মাঠে আগামী মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ২টায় অনুষ্ঠিত হইতে যাচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ । এই অনুষ্ঠানকে কেন্দ্র করে লালমনিরহাট সদরের বড়বাড়ী শহীদ আবুল কাশেম কলেজ মাঠে কয়েকদিন থেকেই সাজ সাজ রব বিরাজ করছে। চলছে সাজসজ্জা ও মঞ্চ তৈরির কাজ। এই টুর্নামেন্ট কে কেন্দ্র করে  দলীয় নেতাকর্মী ছাড়াও স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এ টুর্নামেন্টে রংপুর বিভাগের সকল জেলার  অংশগ্রহণে অত্যন্ত জাকজমকপূর্ণভাবে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হইবে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আহবায়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান।

জানা যায়,

প্রত্যেক খেলায় পৃথকভাবে উপস্থিত থাকার কথা রয়েছে

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অবঃ) হাফিজ উদ্দিন বীর বিক্রম, ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর সদ্য নির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল, ঢাকা মহানগর বিএনপি’র আহবায়ক ও বাংলাদেশ ফুটবল দলের সাফ জয়ী সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম এবং ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।