সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : জয়পুরহাট

জয়পুরহাটে জামিরুল হত্যায় স্ত্রী ও প্রেমিকের ফাঁসির আদেশ

জয়পুরহাটে জামিরুল হত্যায় স্ত্রী ও প্রেমিকের ফাঁসির আদেশ


মোঃ রবিউল ইসলাম আকন্দ

eshomoy.com || 2024-03-11
জয়পুরহাটে জামিরুল হত্যায় স্ত্রী ও প্রেমিকের ফাঁসির আদেশ

জয়পুরহাটের ক্ষেতলালের দুর্গাপুরে পরকীয়ার জেরে স্বামী জামিরুল হত্যা মামলায় স্ত্রী জোৎসনা বেগম (৩৭) ও তার প্রেমিক শাহিন মিয়াকে (৪৫) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। সোসবার (১১ মার্চ) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। দন্ডপ্রাপ্ত জোৎসনা বেগম ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর দুর্গাপুর গ্রামের মোখলেছার রহমানের মেয়ে জোৎসনা বেগম ও আটিদাশড়া গ্রামের বুলু মিয়ার ছেলে জোৎসনা প্রেমিক শাহিন মিয়া ওরফে বাবু। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্র নাথ মন্ডল পিপি। মামলা সূত্রে জানা যায়, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর দুর্গাপুর গ্রামে জামিরুল ইসলাম তার স্ত্রী জোৎসনা বেগমকে নিয়ে শ্বশুর বাড়িতে ঘরজামাই থাকতো। এরই এক পর্যায়ে স্ত্রী জোৎসনা বেগমের সাথে একই উপজেলার আটিদাশরা গ্রামের বুলুর ছেলে শাহিন মিয়া ওরফে বাবুর সাথে অবৈধ প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি জোৎসার স্বামী জামিরুল জানতে পারলে তার স্ত্রী ওতার প্রেমিক মিলে ২০১৫ সালের ৯ নভেম্বর বিকাল ৩টায় জামিরুলকে হত্যা করে। ওই ঘটনায় নিহতের চাচা ছানাউল ইসলাম বাদী হয়ে ওই দিনই ক্ষেতলাল থানায় মামলা করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোহাম্মদ নজরুল ইসলাম ২০১৬ সালের ২ মার্চ আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। দীর্ঘ শুনানী শেষে আজ আদালতের বিচারক এ রায়ের আদেশ দেন। মামলার সরকারি পক্ষের আইনজীবী ছিলেন নৃপেন্দ্র নাথ মন্ডল পিপি, গকুল চন্দ্র মন্ডল এপিপি। আর আসামী পক্ষের আইনজীবী ছিলেন এ কে এম মামুনুর রহমান সরদার।