সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : প্রযুক্তি

গর্ভবতী মা ও নবজাতকের নিরাপত্তার জন্য করণীয়।


মোঃ সালাহ উদ্দিন সৈকত ( গাজীপুর প্রতিনিধি) ঃ

eshomoy.com || 2020-12-01 08:37:00
গর্ভবতী মা ও নবজাতকের নিরাপত্তার জন্য করণীয়।


“নিরাপদ হোক প্রতিটা প্রসব যত্নে থাকুক মা ও নবজাতক “গাজীপুরের কাপাসিয়া স্থানীয় সংসদ সদস্যের পৃষ্ঠপোষকতায় ও উদ্যোগে উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য বিভাগ ,উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের বাস্তবায়নে ও কড়িহাতা ইউনিয়ন ছাত্রলীগ , সনমানিয়া ইউনিয়ন ছাত্রলীগ সহযোগিতায় গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা ক্যাম্প করা হয়েছে ।

সোমবার (৩০ নভেম্বর) সকালে ৯ টা থেকে বেলা ২ টা পর্যন্ত উপজেলার কড়িহাতা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও সনমানিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বিনামূল্যে গর্ভবতী মায়েদের ব্লাড চেক , স্বাস্থ্য চেকআপ, মা ও শিশু স্বাস্থ্য কার্ড, মায়ের ব্যাংক ,গর্ভবতী মায়েদের প্রয়োজনীয় এক মাসের ঔষুধ, মায়েদের হাত ধোয়া বিষয়ে সচেতন করা সহ সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন সেবা প্রদান করা হয়। গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা "সিমিন হোসেন রিমি" এমপি। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ আব্দুর রহিমের পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ,মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা যুবলীগের সভাপতি ও কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, কড়িহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম মোড়ল, কড়িহাতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুব মোর্শেদ আফাজ, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মোল্লা মতিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিব ঘোষ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল কাইয়ুম ভূঁইয়া, সাধারণ সম্পাদক রাশেদুল হক সৈকত ,কাপাসিয়া ডিগ্রী কলেজ শাখার ছাত্রলীগের মাহমুদুল হাসান মামুন সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ আব্দুর রহিম জানান, কড়িহাতা ইউনিয়নে মোট ১৭৩ জন এবং সনমানিয়া ইউনিয়নে মোট ২২৩ জন গর্ভবতী মা বিনামূল্যে রক্তের বিভাগ পরীক্ষা, স্বাস্থ্য সেবাসহ প্রয়োজনীয় ঔষধ গর্ভবতী মায়েদের মাঝে বিতরণ করা হয়েছে ।