সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : প্রযুক্তি

এসারের আইকোনিয়া ডব্লিউ ৪ ট্যাবলেট বাজারে


eshomoy.com || 2014-03-13 17:24:30
এসারের আইকোনিয়া ডব্লিউ ৪ ট্যাবলেট বাজারে

আইকোনিয়া ডব্লিউ ৪ ট্যাবলেট বাংলাদেশের বাজারে অবমুক্ত করেছে বিশ্বের শীর্ষ স্থানীয় পিসি নির্মাতা প্রতিষ্ঠান এসার । ৮ ইঞ্চির এ ট্যাবলেটটি আইপিএস এবং জিরো এয়ার গ্যাপ প্রযুক্তি দ্বারা চালিত। রয়েছে উন্নত স্বচ্ছ ও উজ্জ্বল ছবির জন্য চমৎকার ডিসপ্লে।
আইকনিয়া ডব্লিউ ৪ ট্যাবলেটটিতে ব্যবহার করা হয়েছে উইন্ডোজ ৮.১ এবং ফোর্থ জেনারেশনের ইন্টেল অ্যাটম ১.৮ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর। ট্যাবলেটটিতে ওয়েব ব্রাউজিংয়ে ১০ ঘণ্টা ও ভিডিও প্লেব্যাকে ৮ ঘণ্টারও বেশি ব্যাটারি লাইফ পাওয়া যাবে। সামনে ২ মেগাপিক্সেল ও পিছনে অটো ফোকাসসহ ৫ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এছাড়া রয়েছে মাইক্রো এসডি কার্ড, এইচডিএমআই ও মাইক্রো ইউএসবি পোর্ট।
সহজে বহনযোগ্য এ ট্যাবলেটটি পরবর্তী ধাপের মোবাইল প্রোডাক্টিভিটি এবং মিডিয়া কনজাম্পশন নিয়ে এসেছে। মাত্র ৪১৫ গ্রাম ওজন এবং ১০.৭৫ মি.মি (০.৪২ ইঞ্চি) পাতলা হওয়ায় আইকোনিয়া ডব্লিউ ৪ ট্যাবলেটটি একটি নিখুঁত পোর্টেবল সঙ্গী হতে পারে।
ট্যাবলেটটির বিল্ট-ইন পোর্টেট মোডের ফলে ব্যবহারকারীরা বিভিন্ন অ্যাপ্লিকেশন চেক, ওয়েব ব্রাউজিং, ইমেইল পড়া ও ইমেইলের উত্তর দেওয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইটে পোস্ট দিতে পারবেন। মাইক্রোসফট অফিস হোম ও স্টুডেন্ট ২০১৩ প্রিলোডেড থাকায় ভার্চুয়ালি যে কোনো স্থান থেকে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট ফাইল তৈরি ও এডিট করা যায়। এক্ষেত্রে একটি পূর্ণ মাপের অপশনাল কিবোর্ড থাকায় অধিকতর প্রোডাক্টিভ টাইপিংও সম্ভব হবে।
ওয়াই-ফাই মডেলের ৩২ গিগাবাইটের আইকনিয়া ডব্লিউ ৪ ট্যাবলেটটির দাম ২৯ হাজার ৮০০ টাকা এবং ৬৪ গিগাবাইটের ট্যাবলেটটির দাম ৩২ হাজার ৮০০ টাকা। এছাড়া থ্রিজি মডেলের ৩২ গিগাবাইটের আইকনিয়া ডব্লিউ ৪ ট্যাবলেটটির দাম ৩৪ হাজার ৮০০ টাকা এবং ৬৪ গিগাবাইটের ট্যাবলেটটির দাম ৩৭ হাজার ৮০০ টাকা।
আগামী মাস থেকে দেশের সর্বত্র এসার মল ও এসার চ্যানেল পার্টনার আউটলেটগুলোতে নতুন এ ট্যাবলেটটি পাওয়া যাবে।