পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে রূপসার ছোট বড় সকল বিনোদন কেন্দ্র। খুলনার একেবারে কাছেই রূপসা এখানে বিনোদনের জন্য জায়গা খুবই সীমিত। নদীর আশেপাশে বিনোদনের কিছু পরিমাণ জায়গা থাকলেও সেগুলা নদী ভাঙ্গনে তলিয়ে যাচ্ছে। রুপসা একেবারে কাছে আঠারোবেকী নদীর তীরে ছোট্ট একটি মিনি ইকোপার্ক রয়েছে। ছুটির সময়ে বিনোদনের জন্য অনেক মানুষজন ছুটে চলে আসে নদীর তীরে। কোমল বাতাসে দর্শনার্থীদের মনে আনন্দ থাকলেও সাথে রয়েছে অনেক অভিযোগ। বছরের পর বছর বিনোদন কেন্দ্রটি দর্শনার্থীদের জমজমাট থাকার পরেও কোনরকম উন্নতি নাই। দর্শনার্থী এবং শিশুদের জন্য কোনরকম বিনোদনের ব্যবস্থা না থাকায় কারনে তাদের বেগ পেতে হয়। সরকারি সহায়তায় কিছু বনজ গাছ রোপন করলেও পার্কটি দিনে দিনে চলে যাচ্ছে নদী ভাঙ্গনে দেখার কেউ নেই। চলাফেরার জন্য একটি রাস্তা থাকলেও অর্ধেকটা চলে গেছে নদীর মধ্যে। বিভিন্ন সময়ে গণমাধ্যম কর্মীরা রিপোর্ট করলেও হয়নি কোন উন্নতি।<আরো পড়ুন>