সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : খুলনা

বন বিভাগের উপস্থিতি টের পেয়ে  অবৈধ  চিংড়ি  ফেলে পালালো পাঁচারকারী চক্র 


কয়রা, খুলনা প্রতিনিধি (ইসময়)

eshomoy.com || 2023-08-31 12:10:00
বন বিভাগের উপস্থিতি টের পেয়ে  অবৈধ  চিংড়ি  ফেলে পালালো পাঁচারকারী চক্র 

প্রবেশ নিষিদ্ধ সময়ে  সুন্দরবনের গহীনে এক শ্রেনীর অসাধু জেলে বিষ দিয়ে চিংড়ি মাছ শিকার করেছে। এতে বিরুপ প্রভাব পড়ছে সুন্দরবনের জীববৈচিত্রের উপর। 

যানা গেছে,  সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের অধিনস্থ কোবাদক ষ্টেশনের  সদস্যরা ভোর ৫টার দিকে আড়পাঙাশিয়া নদীতে অভিযান চালিয়ে ১০০ কেজি বিশ দিয়ে আহরণকৃত অবৈধ  চিংড়ি সহ ১টি নৌকা  জব্দ করেছে।

আরও পড়ুন- আবারও সন্ত্রাসী কর্মকান্ড করতে চায় বিএনপি : অ্যাড. কামরুল ইসলাম

এ সময় নৌকা থেকে ২ বোতল ভারতীয়  নিষিদ্ধ কীটনাশক ও ১টি নিশিদ্ধ জাল  উদ্ধার করা হয়।  তবে বন বিভাগের উপস্থিতি টের  পেয়ে এসব চিংড়ি মাছ ফেলে পাচারকারীরা গহীন সুন্দরবনে পালিয়ে যেতে সক্ষম হয়। 


কোবাদক স্টেশন কর্মকর্তা মোঃ মোবারক হোসেন  বলেন, গহীন সুন্দরবনের আড়ঙ্গাসিয়া এলাকায় বিষ প্রয়োগ করে  মাছ স্বীকার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে অবস্থান করি।  বৃঃহবার ভোর ৫টার  দিকে নীদেতে একটা নৌকা দেখতে পেয়ে দ্রুত নৌকার কাছে পৌছাতেই  নৌকা ফেলে আসামীরা গহীন সুন্দরবনে পালিয়ে যায়। এসময়  বিষ দিয়ে ধরা চিংড়ি  মাছ,  নৌকা ও অনন্য সরঞ্জামাদি  জব্দ করা হয়।

 সাতক্ষীরা  রেঞ্জের সহকারি বন সংরক্ষক( এসিএফ) এম কে এম ইকবাল হোসেন চৌধুরী বলেন,  এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত চিংড়ি মাছ আইনি প্রক্রিয়া শেষে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে। সুন্দরবেনর সম্পদ রক্ষায় বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে  বলে তিনি জানান।

আরও পড়ুন- শেখ হাসিনাকে এতিম করা বুলেটই বেগম জিয়াকে বিধবা করেছে: কাদের

ইসময়/আরএম/এমআরএম