সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : খুলনা

সরকারি রাস্তার পিচ নিয়ে সংঘর্ষে আহত ৫


মামুন সেখ স্টাফ রিপোর্টার খুলনা

eshomoy.com || 2025-09-21 10:07
সরকারি রাস্তার পিচ নিয়ে সংঘর্ষে আহত ৫

 খুলনার রূপসায় সরকারি রাস্তার পিচ নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ঘটনায় শিক্ষার্থী সহ ৭জন আহত হয়েছে। শুক্রবার বিকালে ৪টার সময় তিলক গ্রামে ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে পাঁচজন গুরুতর জখম অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এদের মধ্যে খুলনার আজম খান সরকারি কমার্স কলেজের শিক্ষার্থী আদুরী খাতুন, নুর ইসলাম, রানা শিকারি, করিম শিকারি, ও অজ্ঞাত কয়েকজন। ভুক্তভোগীরা জানায় রূপসার তিলক গ্রামে সরকারি সড়কের সংস্কারের কাজ চলছে। পুরনো সড়কের অবশিষ্ট পিচ নেওয়ার সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় একই এলাকার ইমামুল শিকারিসহ তাদের পরিবারের লোকজন আহতদের উপর শাবল, বাসের লাঠি নিয়ে হামলা করে বলে জানা যায়। ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের হলেও এখনো পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।