ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাচড়া রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।১৪ মে মঙ্গলবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি।পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর ১ টার দিকে চাচড়া রেলগেট থেকে একটু দূরে মাঠের মধ্যে রেললাইনের পাশে এক বৃদ্ধ বসে ছিলেন। তিনি রকেট ট্রেনে কাটা পড়েছেন। ট্রেনটি খুলনা থেকে ছেড়ে চিলাহাটি যাচ্ছিলো। ট্রেনটি যাওয়ার সময় অনেকক্ষণ হর্ণ বাজিয়েছে। এ সময় বৃদ্ধেও মাথা কাটা পড়ে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
তবে রেললাইনের উপর মাথা রেখে তিনি আত্মহত্যা করেছে বলে ধারণা করছে স্থানীয়রা। রেললাইনের পাশে লোকটির জুতা ও পলিথিনে মোড়ানো পান পড়ে ছিল।পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে রেললাইন থেকে মরদেহ সরিয়ে পাশে রেখে পুলিশের কাছে হস্তান্তর করে।মোবারকগঞ্জ স্টেশন মাস্টার তৈহিদুর ইসলাম জানান, একজন বৃদ্ধা ট্রেনে কাটে মারা গেছেন। যশোর থেকে পুলিশ এসে তাকে নিয়ে যাব।