সব সময় সব খানে

শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : বিনোদন

একসঙ্গে  শাকিব-বুবলী ধরা দিলেন

নিজেস্ব প্রতিবেদক -ইসময়

eshomoy.com || 2022-04-07

একসঙ্গে  শাকিব-বুবলী ধরা দিলেন

লম্বা সময় পর আবার দর্শকের সামনে এলেন শাকিব-বুবলী। সরাসরি নয়, পর্দায়। প্রকাশ হয়েছে এ জুটির ‘বিদ্রোহী’ সিনেমার ট্রেলার।

প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে ট্রেলারটি। প্রকাশের পর ইতিবাচক মন্তব্যে ভরে গেছে কমেন্টস বক্স। শাকিবিয়ানদের বাড়তি উচ্ছ্বাস দেখা গেছে।

রুবেল নামের একজন লিখেছেন, ‘বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র, অভিনয় জগতের সম্রাট, আমাদের সকলের প্রিয় কিং খান, শাকিব খানের বিদ্রোহী মুভিটার জন্য রইল আগাম শুভকামনা।’ সিনেমাটি ঈদে মুক্তির অনুরোধও করেছেন অনেকে। গাজী নামের একজন লিখেছেন, ‘বসের নতুন ছবিটার জন্য অপেক্ষায় রইলাম। শুভ কামনা রইল বসের জন্য।’

২০১৮ সালে এ সিনেমার নাম ঘোষণা করা হয়েছিল। শুরুতে নাম ছিল ‘একটু প্রেম দরকার মাননীয় সরকার’। পরে একাধিকবার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিদ্রোহী’। ২০২০ সালের ঈদুল ফিতরে মুক্তির কথা থাকলে করোনার কারণে তা সম্ভব হয়নি। এবার ঈদের মুক্তি পাচ্ছে সিনেমাটি। এমনটাই জানা গেছে শাপলা মিডিয়ার সূত্রে।

সিনেমাটিতে শাকিব-বুবলীর সঙ্গে আরও অভিনয় করেছেন নবাগত সুচিস্মিতা মৃদুলা, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, জাদু আজাদ প্রমুখ। এফডিসি, আফতাবনগর, পূবাইলসহ বিভিন্ন লোকেশনে চিত্রায়ণ হয়েছে এটির।