সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : বিনোদন

ভেঞ্চুরিনির সাথে হাত মিলিয়েছেন ফ্যাশন আইকন – নোবেল


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-12-11
ভেঞ্চুরিনির সাথে হাত মিলিয়েছেন ফ্যাশন আইকন – নোবেল
সংগৃহীত ছবি

দেশের অন্যতম শীর্ষ ব্র্যান্ড এপেক্স ফুটওয়্যার লিমিটেড তাদের পুরুষদের প্রিমিয়াম লাইন ভেঞ্চুরিনি’র মাধ্যমে ফ্যাশনের জগতে নতুন দিগন্ত উন্মোচন করছে। ২৫ বছরেরও বেশি সময়ে লেদার ও শু মেকিং ইন্ডাস্ট্রির দক্ষতা ও অনন্য চামড়ার তৈরি জুতা ও শিল্পশৈলী দিয়ে ভেঞ্চুরিনি নিজের শক্তিশালী অবস্থান তৈরি করেছে দেশের মাটিতে ও আন্তর্জাতিকভাবেও।

ভেঞ্চুরিনি নিত্যদিনের পুরুষদের কাছে শৌখিনতা, শ্রেষ্ঠত্ব এবং স্টাইলের সংমিশ্রণের এক নতুন ঘরানার ধাঁচ তুলে ধরেছে এই সময়ের প্রজন্মের কাছে। সেই সাথে ব্র্যান্ডের পরিচয় ও বিশ্বাসযোগ্যতার মূল্যবোধের সাথে মিল রেখে ভেঞ্চুরিনির সাথে হাত মিলিয়েছেন ফ্যাশন আইকন – নোবেল।


নোবেল তার নিজস্ব স্টাইল ও ব্যক্তিত্বের ধারায় ভেঞ্চুরিনির নকশায় নতুন মাত্রা যোগ করেছে, যা আধুনিক পুরুষকে সংজ্ঞায়িত করে ব্র্যান্ডের ঐতিহ্যের সাথে মিল রেখে। ভেঞ্চুরিনির শৈল্পিক ডিজাইন ও  যুগোপযোগী আনকোরা কারিগরি অভিজ্ঞতার সাথে নোবেলের নতুন যাত্রার সাথে একাত্ম হয়ে একটি নতুন স্টাইল এবং গুণমানের প্রকাশ ঘটাচ্ছে নতুন দিনের জেনারেশনের কাছে।

ভেঞ্চুরিনি - এটি শুধু একটি পণ্য নয়, এটি হলো সেই মানুষদের জন্য যারা জীবনের যেকোনো মুহূর্তে আত্মবিশ্বাস এবং প্রতিদিনের জীবনে তাদের সফলতাকে নতুন এক উচ্চতায় নিতে ও উদযাপন করতে চান। এভাবেই প্রতিনিয়ত ভেঞ্চুরিনি বাংলাদেশের মানুষের লাইফ স্টাইলের নতুন এক সংযোজনে একই সাথে এগিয়ে যাচ্ছে।

 

এপেক্স দেশের মানুষকে রুচিশীল ও আভিজাত্যের সাথে টেকসই জুতা জোগান দিয়ে যাচ্ছে তাই বিগত কয়েক বছরে তাদের আস্থা ও ভালোবাসার জন্য এখন সেই প্রিমিয়াম লাইন ভেঞ্চুরিনি জুতার প্রথম পছন্দ। ‘সর্বজনপ্রিয় রিটেইল শু ব্র্যান্ড’ পুরস্কারের ধারাকে ধরে রেখে ভেঞ্চুরিনি আধুনিক লাইফস্টাইলকে ডিজাইন, সাফল্য ও রুচিশীলতার প্রতীক জীবনের এক বড় অংশ হিসেবে তুলে ধরছে তার গ্রাহকদের কাছে দীর্ঘদিন ধরে।