সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বিনোদন

ঢলিউডের নতুন মুভি আসতে চলেছে ডন থ্রি!


নিজেস্ব প্রতিবেদক -ইসময়

eshomoy.com || 2022-07-27 14:17:30
ঢলিউডের নতুন মুভি আসতে চলেছে ডন থ্রি!

 

 

 

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। সম্প্রতি তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টকে ঘিরে নতুন আলোচনার শুরু হয়েছে। আর সেই গল্প ভেসে বেড়াচ্ছে বি টাউনের আনাচ-কানাচে। শোনা যাচ্ছে ফের পর্দায় আসছে 'ডন' সিনেমার সিকোয়েল 'ডন থ্রি'।


বলিউডের আনাচ-কানাচে ভেসে বেড়াচ্ছে নতুন খবর। আর তা হলো আসতে চলেছে 'ডন থ্রি'। 'ডন', এই ছবির নামেই উত্তেজনা অনুভব করেন দর্শকরা। পর্দায় অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ খান। দুই তারকার অভিনীত 'ডন'ই বক্স অফিসে যেমন সাফল্য পেয়েছে, তেমনই দর্শকেরও ভীষণ পছন্দের। শুরু করেছিলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। আর তার জুতায় পা গলিয়ে হিট উপহার দিয়েছেন কিং খানও। শেষবার 'ডন'-এর সিকোয়েল মুক্তি পেয়েছে তাও কেটে গেছে এক দশকেরও বেশি। শোনা 'ডন থ্রি' নিয়ে নতুন খবর। তবে এই ছবির চমক শাহরুখ খান  নাকি অন্য নাম সেটা এখনো স্পষ্ট নয়।


১৯৭৮ সালে প্রথমবার 'ডন' রূপে প্রকাশ্যে আসেন অমিতাভ বচ্চন। বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পাওয়া সেই ছবিরই অফিশিয়াল রিমেক তৈরি হয় ২০০৬ সালে। এবার মুখ্য চরিত্রে শাহরুখ খান। ছবি হিট। আর 'ডন টু' মুক্তি পায় ২০১১ সালে। পর্দায় দেখা যায় শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়াসহ অনেককে। পরিচালক ফারহান আখতারের এই ছবিকে ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রযোজক রীতেশ সিধওয়ানি কি 'ডন ৩' মুক্তিরই এবার ইঙ্গিত দিলেন?
বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, ফারহান আখতার বর্তমানে 'ডন থ্রি' ছবির স্ক্রিপ্ট লেখার কাজে ব্যস্ত রয়েছেন। এর পাশাপাশি আরও কিছু সূত্রে খবর, এই ছবিতে থাকতে পারেন অমিতাভ বচ্চনও। এর সম্ভাব্য কারণ হিসেবে জানা যাচ্ছে, গত বেশ কিছুদিন ধরে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'ডন' ছবিকে স্মৃতিচারণা করছেন বিগ বি। কখনো অগ্রিম বুকিংয়ের লাইনের ছবি দিচ্ছেন। তো কখনো কিং খানের সঙ্গে ছবি দিয়ে প্রাক্তন ও বর্তমান 'ডন'কে দেখাচ্ছেন।


স্বাভাবিকভাবেই তার এসব পোস্টকে ঘিরে জল্পনা ছড়িয়েছে। এ ছাড়া শোনা যাচ্ছে, সিকোয়েলে খলনায়কের ভূমিকায় দেখা যেতে পারে নামী এক হলিউড তারকাকেও। যদিও এখন পর্যন্ত অফিশিয়ালি কোনো খবর প্রকাশিত হয়নি।


সূত্র: ফিল্মি বিট