সারাদেশের মতো নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধ শেখ মজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।নেত্রকোনা জেলা কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে, বিভিন্ন সহযোগী সংগঠনের সমন্বয়ে সকাল ০৯ টায় র্যালি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
আরও পড়ুন- বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার চেতনাকে মুছে ফেলতে পারেনি’-আব্দুল কুদ্দুস

দুপুরে উপজেলা মডেল মসজিদে দোয়া ও মিলাদ শেষে তোবারক হিসাবে বিরিয়ানী বিতরণ করা হয় এবং বিকাল ০৫ টায় স্মরন সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি অসিম কুমার উকিল সংসদ সদস্য নেত্রকোনা-৩ (কেন্দুয়া- আটপাড়া) বিশেষ অতিথি অধ্যাপক অপু উকিল, সাধারন সম্পাদক বাংলাদেশ যুবমহিলা লীগ। জনাব আসাদুল হক ভূইয়া পৌর মেয়র, সাধারন সম্পাদক উপজেলা আওয়ামীলীগ
আরও পড়ুন- বরগুনায় শোক দিবসের অনুষ্ঠানে আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষ
যুগ্মসাধারন সম্পাদক কামরুল হাসান, তাজুল ইসলাম, শহিদুল ইসলাম ফকির বাচ্চু উপজেলা আওয়ামীলীগ। সাংগঠনিক সম্পাদক,হুমায়ুন কবির,মোস্তাফিজুর রহমান ভুঁইয়া বিপুল,আনোয়ারুল হক তালুকদার কনক,উপজেলা আওয়ামীলীগ।

সভাপতিত্ব করেন আব্দুল কাদির ভুইয়া, সভাপতি উপজেলা আওয়ামীলীগ, সঞ্চানায় ছিলেন আসাদুল করিম মামুন,দপ্তর সম্পাদক উপজেলা আওয়ামীলীগ।প্রতিটা ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ ও ইউনিয়নের সভাপতি/ সাধারন সম্পাদক বৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
আরও পড়ুন- বাগেরহাটের শরনখোলায় দুই সহপাঠির গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা
ই-সময়/আরএম/এমআরএম