শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীমের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছর ও শরীয়তপুরের নড়িয়া উপজেলা ও কলেজ এবং সখিপুর থানা ছাত্রলীগ নেতাকর্মীরা রোজাদারদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম শুরু করেছে।
মঙ্গলবার (১২ মার্চ) দুপুরের পর থেকেই নড়িয়া ও সখিপুর বাজারে সকল শ্রেণি পেশার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এ কার্যক্রমে নড়িয়ায় নেতৃত্ব দিচ্ছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান বিপ্লব, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম আকাশ ও নড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ইমরান খালাসী, সাধারন সম্পাদক আল-আমিন বেপারী
সখিপুরে নেতৃত্ব দিচ্ছেন থানা ছাত্রলীগের সভাপতি সোমেল সরদার ও সাধারণ সম্পাদক ইমরান বেপারী।
নড়িয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান বিপ্লব বলেন, প্রতি বছরের ন্যায় পবিত্র রমজান মাস উপলক্ষে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপির উদ্যোগে এবারও আমরা নড়িয়ায় সকল শ্রেণি-পেশার সম্মানিত রোজাদারের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম শুরু করেছি।
সখিপুর থানা ছাত্রলীগের সভাপতি সোমেল সরদার বলেন, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপির উদ্যোগে পবিত্র রমজানে মাসব্যাপী সখিপুরে ছাত্রলীগের নেতাকর্মীরা ইফতার বিতরণ কার্যক্রম পালন করে থাকে।
এবারও প্রিয় নেতা আমাদের মাধ্যমে সখিপুরে সকল শ্রেণি-পেশার সম্মানিত রোজাদারদের মাঝে প্রতিদিন ইফতার বিতরণ করছেন। এজন্য জননেতা একেএম এনামুল হক শামীম এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সকল শ্রেণীর মানুষের মাঝে ইফতার বিতরণ করবে ছাত্রলীগ নেতাকর্মীরা।
সখিপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান ব্যাপারি বলেন, এভাবেই মানবিক কার্যক্রম করে যাবে ছাত্রলীগ। সাধারণ মানুষের বিপদে সবসময় পাশে ছিলো আছে এবং থাকবে ছাত্রলীগ।