সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : টাঙ্গাইল

জনপ্রিয়তার শীর্ষে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফিরোজ চৌধুরী


হাদী চকদার, টাঙ্গাইল প্রতিনিধি

eshomoy.com || 2024-04-22
জনপ্রিয়তার শীর্ষে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফিরোজ চৌধুরী

২য় ধাপের আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন ১ম শ্রেণীর ঠিকাদার মোঃ ফিরোজ চৌধুরী। তিনি গণমানুষের আস্থাভাজন প্রার্থী হিসেবে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী হবেন এমন প্রত্যাশা উপজেলাবাসীর। 


ভূঞাপর উপজেলার ফলদা ইউনিয়নের গারাবাড়ি এলাকার সম্ভ্রান্ত মুসলিম পরিবার মরহুম আতাউর রহমান ও ফিরোজা বেগমের ঘর আলোকিত করে ১৯৬০ খ্রিঃ সালে জন্মগ্রহন করেন মোঃ ফিরোজ চৌধুরী। বর্তমানে পৌর শহরের ঘাটান্দী এলাকায় পরিবার নিয়ে বসবাস করছেন।


চেয়ারম্যান প্রার্থী ফিরোজ চৌধুরী ছাত্রজীবন থেকেই আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। ১৯৯৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগ সদস্য ও ২০১০ সালে উপজেলা আওয়ামীলীগ পরিচালনা প্রস্তুত কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন করেন।


এছাড়াও ২০০৬ সাল থেকে টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতি ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি ও ২০২২ সাল থেকে টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি হিসেবে সুনামের সহিত দ্বায়িত্ব পালন করে আসছেন।



মোঃ ফিরোজ চৌধুরী- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজে সরাসরি অংশগ্রহণ করে এলাকার সকল শ্রেণীপেশার মানুষের কাছ থেকে কুড়িয়েছেন সম্মান ও ব্যাপক ভাবে হয়েছেন প্রশংসিত। 



চেয়ারম্যান প্রার্থী মোঃ ফিরোজ চৌধুরী দীর্ঘ দিন যাবৎ উপজেলার অসহায়-দুঃস্থদের সহায়তা সহ বেশকিছু মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা করে আসছেন। 



উপজেলার প্রত্যন্ত এলাকা ঘুরে জানা যায়, ফিরোজ চৌধুরী সততার সহীত এলাকার জনসাধারণের বিপদে-আপদে সবসময়ই পাশে থেকে কাজ করেছেন। এছাড়াও তিনি তার এলাকার যুব সমাজকে মুদকমুক্ত, সু-শিক্ষিত ও মেধাবী করে গড়ে তুলতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।

 


বিভিন্ন সুত্রে জানা যায়, এবারের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় একাধিক প্রার্থী থাকলেও জনসমর্থন ও গ্রহণযোগ্যতার দিক থেকে এগিয়ে রয়েছেন চেয়ারম্যান প্রার্থী মোঃ ফিরোজ চৌধুরী। মহামারী করোনাকালীন সময়ে ফিরোজ চৌধুরী নিজস্ব অর্থায়নে উপজেলা এলাকার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও করোনা ভাইরাস সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন। 



এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ ফিরোজ চৌধুরী বলেন, মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করতে চাই। নির্বাচনে ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। ভূঞাপুর কে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলাই হবে মূল লক্ষ। ভোটারদের ভোট দেয়ার পরিবেশ থাকলে বিপুল ভোটে বিজয়ী হবো। ইনশাআল্লাহ্


উল্লেখ্য, গত ১ এপ্রিল বাংলাদেশ নির্বাচন কমিশন দ্বিতীয় ধাপে ১৬১ টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা দিয়েছেন। তারমধ্যে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলাও রয়েছে। তফসিল ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ আগামী ২১ এপ্রিল, যাচাই-বাছাই ২৩ এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২১ মে।