সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপনি পড়ছেন : ময়মনসিংহ

“ময়মনসিংহে অস্ত্রসহ চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার”


আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

eshomoy.com || 2025-09-04 20:31
“ময়মনসিংহে অস্ত্রসহ চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার”

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে মুস্তাকিম (২৫) নামে এক চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) সকালে শম্ভুগঞ্জ বিজয়নগর রায়পুর ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

অভিযানটি পরিচালনা করেন এসআই (নি:) মুস্তাফিজুর রহমান ও এএসআই (নি:) শওকত হোসেন সঙ্গীয় ফোর্সসহ। এসময় মুস্তাকিমের বিরুদ্ধে দুইটি জিআর ওয়ারেন্টসহ একটি সুইচগিয়ার উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মুস্তাকিম মৃত আব্দুল হেলিমের ছেলে। তিনি ময়মনসিংহ কোতোয়ালী থানার বিজয়নগর রাঘবপুর এলাকার স্থায়ী বাসিন্দা।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।