ময়মনসিংহের অম্বিকাগঞ্জ বাজারে ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতায় শিক্ষার্থীরা
মাহমুদুল্লাহ রিয়াদ, জেলা প্রতিনিধি ময়মনসিংহ।
eshomoy.com || 2024-08-13
ছবি : সদরের অম্বিকাগঞ্জ বাজার থেকে।
- ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে থানায় হামলা, অগ্নিসংযোগ ও দুর্বৃত্তদের হাতে পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় ১১ দফা বাস্তবায়নের দাবিতে পুলিশ সদস্যরা কর্মবিরতিতে রয়েছেন। এর ফলে গত সাতদিন ধরে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা।
শুধু তাই নয়, ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে জমে থাকা ময়লা-আবর্জনাও পরিষ্কার-পরিচ্ছন্ন করে তারা। আজ মঙ্গলবার (১৩ আগষ্ট) ময়মনসিংহের সদর উপজেলার বিভিন্ন স্থানে সড়ক ও পরানগঞ্জের অম্বিকাগঞ্জ বাজারের এমন চিত্রই দেখা গেছে।