সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ঢাকা

রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-19
রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজধানীতে পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নাটোর এন এস সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক দস্তগীর ইসলাম সজীব (২৩) এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য মো. জাহিদ সরকার (৫৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)

রোববার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর তুরাগ থানাধীন বাউনিয়া এলাকা এবং মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন সংলগ্ন এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়

সিটিটিসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দুপুর ১২টার দিকে তুরাগের বাউনিয়া এলাকা থেকে দস্তগীর ইসলাম সজীবকে আটক করা হয় স্বৈরাচারবিরোধী আন্দোলনের পর তিনি ঢাকায় এসে আত্মগোপনে ছিলেন এবং রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ককটেল বিস্ফোরণের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করতেন বলে জানা গেছে

তদন্তে জানা যায়, সজীব নিজেই ককটেল তৈরি করে তা মিছিলে ব্যবহার করতেন সর্বশেষ ১৬ অক্টোবর গুলশান থানাধীন হাতিরঝিল সংলগ্ন পুলিশ প্লাজার সামনে ঝটিকা মিছিলে অংশ নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটান এবং ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করেন তার বিরুদ্ধে নাটোর সদর থানায় হত্যা নাশকতাসহ পাঁচটি মামলা রয়েছে

একই দিনে দুপুর আড়াইটার দিকে মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে সিটিটিসির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম আওয়ামী লীগ নেতা মো. জাহিদ সরকারকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধেও দেশের বিভিন্ন থানায় ৩টি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে সিটিটিসি

গ্রেপ্তার ২নের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান