গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন এ-র সম্মেলন অনুষ্ঠিত
সালাহ উদ্দিন সৈকত (গাজীপুর প্রতিনিধি)ঃ
eshomoy.com || 2020-12-07 01:05:30
গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন এর কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ০৭ ডিসেম্বর, ২০২০ (সোমবার) মৌচাক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সম্মেলন অনুষ্ঠিত হয়।উক্ত আয়োজনে উদ্বোধনী বক্তব্য রাখেন মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ লোকমান হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা প্রফেসর এম ই এইচ আরিফ।আরো বক্তব্য রাখেন, সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজে এর প্রতিষ্ঠাতা ও সম্মানিত চেয়ারম্যান এবং এসোসিয়েশন এর প্রধান সমন্বয়ক জনাব মোঃ হাবিবুর রহমান।এসোসিয়েশন এর কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি নূর মোহাম্মদ মামুন এর সভাপতিত্বে সম্মেলনে অন্যান্য জনের মধ্যে বক্তব্য রাখেন মৌচাক স্কাউট স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ এ এস এম মোরশেদুল ইসলাম, মোঃ মোবারক হোসেন, মোঃ রাহজুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, মোঃ আজিজুল ইসলাম মানু, মোছাঃ কাউছার পারভীন।এছাড়াও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ সম্মেলনে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
মোঃ আনোয়ার আজাদ ও এডভোকেট মোঃ আবুল হাশেম এর সঞ্চালনায় স্বাস্থ্যবিধি মেনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মৌচাক ইউনিয়ন অধিভুক্ত বিভিন্ন এলাকার কমিটি ঘোষণা করেন এসোসিয়েশন এর প্রধান নির্বাচন কমিশনার মোঃ হাবিবুর রহমান।