সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : শিক্ষা

বরিশাল টেক্সটাইল কলেজে মানববন্ধন


বরিশাল প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-01-27
বরিশাল টেক্সটাইল কলেজে মানববন্ধন

 

 

 

২৭ জানুয়ারি (বৃহস্পতিবার) বেলা ১১টায় সেশনজট নিরসন ও দ্রুত পরীক্ষাসহ ৫ দফা দাবিতে বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন, অবস্থান কর্মসূচি পালন ও অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেছে।


শিক্ষার্থীরা জানান, করোনা পরিস্থিতির কারণে এক বছর আমাদের কোনো একাডেমিক কার্যক্রম হয়নি। দেশের অন্য বিশ্ব বিদ্যালয়গুলো সেশন জট নিরসনে দ্রুত পরীক্ষা সম্পন্ন করছে। কিন্তু বুটেক্স অধিভুক্ত টেক্সটাইল কলেজগুলোর অনলাইন এ সম্পন্নকৃত সেমিস্টার গত ৫ মাসে করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকা সত্ত্বেও শেষ হয়নি।


শিক্ষার্থীরা আরও জানান, একাডেমিক বিষয়ে কলেজ প্রশাসন, বুটেক্স প্রশাসন ও বস্ত্র মন্ত্রণালয় এর চরম সমন্বয়হীনতা ও উদাসীনতা আমাদের শিক্ষাজীবনকে আরও সংকীর্ণ করছে। আমরা বুটেক্স অধিভুক্ত সব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সম্মিলিতভাবে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করেছি।


শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. আব্দুল কাদের বেপারি জানান, শিক্ষার্থীদের স্মারকলিপি নিয়ে আমি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারের সঙ্গে কথা বলেছি। আগামী ৬ ফেব্রুয়ারির পর এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

তিনি আরো বলেন, তা ছাড়া ভিসি স্যার আগাম কোনো কিছু জানাননি।