সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবীতে করতে হবে যেসব অনুষ্ঠান।


মীর আবিদ হোসেন (স্টাফ রিপোর্টার)

eshomoy.com || 2025-09-02
শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবীতে করতে হবে যেসব অনুষ্ঠান।

বাংলাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হবে আগামী ৬ সেপ্টেম্বর। এ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ অনুষ্ঠান আয়োজনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।


অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী ও কর্মসহ ইসলামের নানা বিষয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল, ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতা।


মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মাউশি অধিদপ্তরে সহকারী পরিচালক মো. খালিদ হোসেনের সই করা চিঠি থেকে এ তথ্য জানা যায়।


চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি, ৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের জন্য নির্দেশ করা হয়েছে। দিবসটিতে কর্মসূচির মধ্যে প্রথমেই রয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন সব দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলন।


এরপর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী ও কর্ম এবং ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব ভ্রাতৃত্ব, মানবাধিকার, নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ের ওপর আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ, ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা। এছাড়া হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনীর ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে হবে।