সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : শিক্ষা

ভোলার মনপুরায় 'প্রকৃতির জন্য শিশুরা' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত


মোঃ শাফায়াত হোসেন (স্টাফ রিপোর্টার)

eshomoy.com || 2025-09-08
ভোলার মনপুরায় 'প্রকৃতির জন্য শিশুরা' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ভোলার মনপুরায় মিশন গ্রিন বাংলাদেশ, ইয়্যুথ ফর কেয়ার, দ্যা আর্থ এর আয়োজনে এবং ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর তত্ত্বাবধানে ‘প্রকৃতির জন্য শিশুরা’ শীর্ষক প্রাণ-প্রকৃতি ও পরিবেশ রক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) মনপুরা উপজেলার ৪০নং সোনারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘প্রকৃতির জন্য শিশুরা’ শীর্ষক প্রাণ-প্রকৃতি ও পরিবেশ রক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব আবদুল্লাহ আল নোমান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ শেফায়েত হোসেন, সহকারী শিক্ষিকা নাসিমা বেগম, সাজেদা বেগম, আমেনা বেগম, ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট, ভোলা জেলা শাখার যুগ্ম আহবায়ক আবিদ হোসেন রাফি। 

ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সভাপতি মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) বলেন, প্রকৃতির সঙ্গে শিশুদের যোগাযোগ বাড়াতে শিশুদের প্রকৃতি সম্পর্কে সচেতন করতেই 'প্রকৃতির জন্য শিশুরা' শীর্ষক কর্মশালার উদ্যোগ নেয়া হয়েছে। 

ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট, ভোলা জেলা শাখার যুগ্ম আহবায়ক ও মনপুরা উপজেলা শাখার টিম লিডার ফজলে রাব্বি রিমনের সভাপতিত্বে এবং টিম মেম্বার মোঃ সামি এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট, মনপুরা উপজেলা শাখার টিম মেম্বার তানজিলা রহমান, হাবিবা আক্তার জুই সহ অন্যান্যরা। 

উক্ত কর্মশালায় শিশুদের প্রকৃতির সঙ্গে সম্পর্ক বাড়ানো, পরিবেশ সংরক্ষণে তাদের ভূমিকা, গাছ লাগানোর গুরুত্ব, প্লাস্টিক দূষণের ক্ষতি এবং পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।

বিশেষভাবে শিশুদের ক্লিন এয়ার সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং নবায়নযোগ্য শক্তি যেমন সৌরশক্তি, বায়ুশক্তি ইত্যাদির গুরুত্ব ও ব্যবহার সম্পর্কে সহজভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। 

প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে শিশুদের মাঝে আগ্রহ জাগিয়ে তুলতে কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং  বিজয়ীদের মাঝে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।