সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : লক্ষ্মীপুর

রামগতিতে পারিবারিক কলহের জের স্ত্রী কুপিয়ে হত্যার স্বামী গ্রেপ্তার


সবুজ সাহা লক্ষ্মীপুর

eshomoy.com || 2024-06-21
রামগতিতে পারিবারিক কলহের জের স্ত্রী  কুপিয়ে হত্যার স্বামী গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রামগতিতে স্ত্রী শাহনাজ বেগমকে কুপিয়ে হত্যার পর মরদেহ বাড়িতে রেখে পালিয়ে যান মসজিদের মুয়াজ্জিন শিহাব উদ্দিন।বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার সুজন গ্রামে তার কর্মরত মসজিদের সিঁড়ির নিচ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার পরপরই তিনি সিঁড়ির নিচে আত্মগোপনে ছিলেন।

ধারণা করা হচ্ছে, ঘরে রক্তাক্ত মরদেহ ফেলে রেখে পালিয়ে গেছেন স্বামী শিহাব উদ্দিন। বৃহস্পতিবার (২০ জুন) সকালে উপজেলার সুজন গ্রামে ভাড়া বাসায় শাহনাজকে হত্যা করা হয়। অভিযুক্ত শিহাব একই উপজেলার শ্যামল গ্রামের বাসিন্দা ও স্থানীয় মহসিন হাওলাদার জামে মসজিদের মুয়াজ্জিন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মুয়াজ্জিনের চাকরি করায় শিহাব তার স্ত্রী শাহনাজকে নিয়ে সুজন গ্রামে একটি ভাড়া বাসায় থাকতেন৷ ঘটনার সময় শিহাব ছাগলের মাংস কাটছিলেন। এরমধ্যে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। পরে শিহাব তার হাতে থাকা ধারালো চুরি দিয়ে শাহনাজকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করেন। এতে ঘটনাস্থলেই শাহনাজ মারা যান৷ এক পর্যায়ে মরদেহ ঘরে রেখে শিহাব পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন জানান অভিযুক্ত পলাতক স্বামীকে গ্রেপ্তার করি । পারিবারিক কলহের জের ধরে ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।